News Flash

  • Home
  • প্রধান খবর
  • গোয়েঙ্কাজি ‘এক জীবন-এক মিশন’-এর উদাহরণ, বিপাসনার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন : প্রধানমন্ত্রী
Image

গোয়েঙ্কাজি ‘এক জীবন-এক মিশন’-এর উদাহরণ, বিপাসনার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : গোয়েঙ্কাজি ‘এক জীবন-এক মিশন’-এর উদাহরণ, বিপাসনার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন, রবিবার প্রধানমন্ত্রী একথা বলেন। এদিন মোদী বিপাসনা সাধনা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এস এন গোয়েঙ্কার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে বক্তৃতায় একথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বিপাসনা সাধনা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এস এন গোয়েঙ্কার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভাষণ দেন। মোদী ভিডিও বার্তায় এই অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি ভিডিও বার্তায় বলেছেন, ধ্যান আমাদের ঐক্যের অনুভূতির সঙ্গে সংযুক্ত করে। সংহতির অনুভূতি, ঐক্যের শক্তি উন্নত ভারতের মূল ভিত্তি। আচার্য এস এন গোয়েঙ্কার জন্মশতবার্ষিকী উদযাপনে, সবাই এই মন্ত্রটি সারা বছর ধরে প্রচার করেছে। আচার্য গোয়েঙ্কাকে ‘এক জীবন, এক মিশন’-এর মহান উদাহরণ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন যে তাঁর একটাই মিশন ছিল সেটা হল বিপাসনা। সমগ্র বিশ্বের কাছে বিপাসনা প্রাচীন ভারতীয় জীবনধারার একটি চমৎকার উপহার কিন্তু আমরাই এই ঐতিহ্য ভুলে গেছি। প্রধানমন্ত্রী আরও বলেন, মায়ানমারে ১৪ বছর তপস্যা করার পর গোয়েঙ্কাজি দীক্ষা নেন এবং তারপর ভারতের এই প্রাচীন গৌরব নিয়ে দেশে ফিরে আসেন। প্রধানমন্ত্রী গোয়েঙ্কাজির ব্যক্তিত্বকে বিশুদ্ধ জলের মতো শান্ত ও গম্ভীর বলে উল্লেখ করে বলেন, তিনি একজন নীরব ব্যক্তির মতো নির্মল পরিবেশ ছড়িয়ে দিতেন। তিনি বিপাসনা সম্পর্কে তাঁর জ্ঞান দিয়ে সকলকে উপকৃত করেছিলেন, এই কথা বলে প্রধানমন্ত্রী নিজের বক্তব্য শেষ করেন।

Releated Posts

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026

‘জোরালো কণ্ঠস্বর নয়, ঐকমত্যই নেতৃত্বের পরিচয়’, ব্রিকস সম্মেলন নিয়ে রাজনাথ

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্বের ছাপ আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top