News Flash

  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশের লখনউতে একটি তিনতলা আবাসনে আগুন, কেউ আহত হয়নি
Image

উত্তরপ্রদেশের লখনউতে একটি তিনতলা আবাসনে আগুন, কেউ আহত হয়নি

লখনউ, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের লখনউতে একটি তিনতলা আবাসনে আগুন লাগার ঘটনা ঘটে। যদিও এই আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। শনিবার গভীর রাতের এই অগ্নিকাণ্ডের ঘটনাটির তথ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে।

মুখ্য দমকল আধিকারিক মঙ্গেশ জানিয়েছেন, তিনতলা আবাসনের পার্কিং এলাকায় আগুন লেগে সেখানে পার্ক করা গাড়ি ও বাইকসহ বেশিরভাগ যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। লখনউয়ের চক থানার সীমানায় রাজা বাজার মোড়ে এই আবাসনটি অবস্থিত। ওই এলাকার স্থানীয় বাসিন্দারা ওই আবাসনের পার্কিং এলাকায় আগুন লেগেছে বুঝতে পেরে দমকল বিভাগ এবং পুলিশে খবর দেয়। দমকল বিভাগের ২টো ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top