News Flash

  • Home
  • দেশ
  • শিলিগুড়িতে বেপরোয়া গাড়ির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার গাড়ির চালক
Image

শিলিগুড়িতে বেপরোয়া গাড়ির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার গাড়ির চালক

শিলিগুড়ি, ৪ ফেব্রুয়ারি,(হি.স.) : শিলিগুড়ির সেবক রোডে বেপরোয়া গাড়ির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় দুদিন পর গ্রেফতার হল গাড়ির চালক।ধৃতের নাম দীপক গিরি।ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

সূত্রের খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার দুই বন্ধুর সঙ্গে সেবক রোডে দাড়িয়ে ছিলেন মুকেশ মিত্তল। সেসময় ভক্তিনগর চেকপোস্টের দিক দিয়ে দ্রুতগতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়ির নীচে চাপা পড়ে দুজন।ঘটনার পর আহতদের উদ্ধার করে সেবক রোডে একটি নার্সিংহোমে নিয়ে গেলে মুকেশ মিত্তলকে মৃত বলে জানান চিকিৎসকেরা।দুর্ঘটনার পরই পালিয়ে যায় ঘাতক গাড়িটিতে থাকা তিনজন।খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে ঘটনার পর মৃতের পরিবার ও পরিজনেরা গাড়ি চালকের গ্রেফতারের দাবী তোলে।এরপরই পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত চালকের খোঁজ শুরু করে।শনিবার রাতে গান্ধীনগর এলাকা থেকে চালক দীপক গিরিকে ধরে ফেলে পুলিশ। ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top