News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন স্তব্ধ করতে ধর্নায় মমতা, কটাক্ষ জগন্নাথ সরকারের
Image

দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন স্তব্ধ করতে ধর্নায় মমতা, কটাক্ষ জগন্নাথ সরকারের

রানাঘাট, ৩ ফেব্রুয়ারি (হি.স.): বাংলার বকেয়া টাকা উদ্ধারের দাবিতে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি কেন্দ্র বিভিন্ন প্রকল্পের আর্থিক অনুদান না দিয়ে বঞ্চনা করছে। শনিবার মমতার সেই ধর্নাকে কটাক্ষ করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। তাঁর কথায়, ”কেন্দ্র প্রকল্পের বিভিন্ন খাতে টাকা দিচ্ছে। অথচ মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন। এই অছিলায় ন্যায্য পাওনা ও বঞ্চনার দাবিতে যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করছেন। এমনকি কংগ্রেস সরকারের তুলনায় বিজেপি সরকার বাংলার বরাদ্দ বাড়িয়েছে। আগে যেখানে ১৫০০০ হাজার কোটি পেত বাংলা সেখানে এখন ৫৫০০০ হাজার কোটি দেওয়া হয়। পাশাপাশি জব কার্ড নিয়ে রাজ্যে বড়সর দুর্নীতি হয়েছে খুব শীঘ্রই তদন্তে নামতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতি প্রসঙ্গে কেন্দ্রীয় এজেন্সির ডাকে সারা দিচ্ছে না। শিবু সোরেনের রেহাই হয়নি। তাই সব কিছু দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। তাই মিথ্যা ধর্নায় বসেছেন।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top