News Flash

  • Home
  • দেশ
  • ভারতরত্ন সম্মানে ভূষিত হচ্ছেন লালকৃষ্ণ আডবাণী; খুশির খবর দিলেন প্রধানমন্ত্রী, আনন্দিত রাজনাথ
Image

ভারতরত্ন সম্মানে ভূষিত হচ্ছেন লালকৃষ্ণ আডবাণী; খুশির খবর দিলেন প্রধানমন্ত্রী, আনন্দিত রাজনাথ

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দেওয়া হচ্ছে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে। শনিবার এক্স হ্যান্ডেলে সে কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খুশির খবরে আনন্দ ব্যক্ত করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, এই সম্মান প্রদানের কথা জানাতে তিনি আডবাণীর সঙ্গে নিজে কথা বলেছেন। তাঁকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। অটলবিহারী বাজপেয়ীর আমলে আডবাণী উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। ওই সরকারেই তিনি ছিলেন কয়লামন্ত্রীও। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বিজেপির এই প্রবীণ নেতা। উল্লেখ্য, তিন দশক আগে দেশে রামমন্দির আন্দোলনের সময়ে সঙ্ঘ পরিবারের ‘মুখ’ ছিলেন আডবাণী। তাঁর রামরথ যাত্রায় ভর করে হিন্দি বলয়ে উত্থান হয়েছিল বিজেপির। দেশে প্রথম রামরথ ছুটিয়েছিলেন আডবাণীই।

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top