News Flash

Image

ডিমা হাসাওয়ের হাফলং থমা মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত দোকান

হাফলং (অসম), ৩ ফেব্রুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর হাফলঙে বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে দোকান। আজ ভোর রাতে এই ঘটনা সংঘটিত হয়েছে হাফলং শহরের থমা মার্কেটে।

শনিবার ভোররাত আনুমানিক সাড়ে তিনটা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে হাফলং জগন্নাথ মন্দিরের বিপরীতে অবস্থিত থমা মার্কেটে। ইলোয়ার হাফলঙের বাসিন্দা রাজীব পালের ইউনিক সলিউশন নামের মোবাইল দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে।

প্রচণ্ড শীতের সময় ভোররাতে যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় তখন প্রথমে কেউ আঁচ করতে পারেননি। অবশেষে সকাল হওয়ার পর দোকানের ভিতর থেকে ধুয়ো বের হচ্ছে দেখে স্থানীয় বাসিন্দারা অগ্নিনির্বাপক বাহিনীকে খবর দেন। ততক্ষণে দোকানের ভিতরে সব মোবাইল ফোন আগুনে জ্বলে ছাই হয়ে গেছে। তবে থমা মার্কেটের অন্য দোকানগুলি আগুনের করাল গ্রাস থেকে রক্ষা পেয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা হবে বলে দাবি করা হচ্ছে। শর্ট সার্কিটের দরুন অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।

Releated Posts

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top