News Flash

  • Home
  • দিনের খবর
  • ভাটপাড়ায় পরীক্ষাকেন্দ্রের বাইরে গাড়ির নীচে বোমা উদ্ধার
Image

ভাটপাড়ায় পরীক্ষাকেন্দ্রের বাইরে গাড়ির নীচে বোমা উদ্ধার

কলকাতা, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার মাধ্যমিকের দ্বিতীয় দিন ছিল দ্বিতীয় ভাষার পরীক্ষা। বোমা উদ্ধার হল ভাটপাড়া থেকে। একটি পরীক্ষাকেন্দ্র থেকে একশো মিটার দূরেই। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পরীক্ষার্থী, অভিভাবকদের মনে। পরে বম্ব স্কোয়াড গিয়ে বোমা উদ্ধার করে। এলাকা ঘিরে রাখে পুলিশ।

ভাটপাড়ায় সুন্দিয়া হাইস্কুল থেকে ১০০ দূরত্বে ৫ টি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। স্কুলের আশপাশের বাসিন্দারাই প্রথমে বোমাটি পড়ে থাকতে দেখেন। কিন্তু ওই এলাকার অদূরের স্কুলেই মাধ্যমিকের সিট পড়েছে। খবর চাউর হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখা যায়, কে বা কারা ওই এলাকায় বোমা রেখে গিয়েছে।

এলাকার বাসিন্দারা সকালে ওই এলাকায় পরিত্যক্ত একটি ব্যাগ দেখে সন্দেহ করেন। তার পর বোমা দেখতে পেয়ে ভাটপাড়া থানার পুলিশকে খবর দেন।এরপরে চটজলদি পুলিশ গিয়ে বোমা গুলি উদ্ধার করে নিয়ে যায়।

কী কারণে ওই এলাকায় বোমা রেখে যাওয়া হল, এর পিছনে বড় কোনও অভিসন্ধি রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

Releated Posts

দিল্লির বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): দিল্লির বিবেক বিহার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ…

ByByNews Desk May 3, 2026

তামিলনাড়ুতে ভোটগণনা ঘিরে কড়া নিরাপত্তা, মোতায়েন ১৮ হাজার পুলিশ

চেন্নাই, ৩ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণাকে ঘিরে সোমবার রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট…

ByByNews Desk May 3, 2026

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

রিয়েল-টাইম বিপর্যয় সতর্কতায় ‘সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম’ চালু করল কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সতর্কতা পৌঁছে দিতে কেন্দ্র সরকার ‘সেল ব্রডকাস্ট অ্যালার্ট…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top