News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘জন্মের আগেই নোটিস দিয়েছে অভিষেককে’, ইডিকে একহাত মমতার
Image

‘জন্মের আগেই নোটিস দিয়েছে অভিষেককে’, ইডিকে একহাত মমতার

কলকাতা, ২ ফেব্রুয়ারি (হি.স.) : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির নোটিস নিয়ে শুক্রবার বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, অভিষেক যখন জন্মায়নি, তখনই ইডি নোটিস পাঠিয়েছে।

কেন্দ্রের কাছে বকেয়া চেয়ে চরম সময়সীমা শেষ। তাই পূর্ব ঘোষণামতো বঞ্চনার প্রতিবাদে থেকে ৪৮ ঘণ্টার ধরনায় বসেছেন তৃণমূলনেত্রী। রেড রোডের সেই ধরনা থেকে কেন্দ্রকে ফের তুলোধোনা করলেন তিনি। নিশানা করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও। রেড রোডের ধরনামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ”বুঝুন! ২০০৩ সালের হিসাব চাইছে আমার কাছে। তখন এই দলটা শিশু। অভিষেককে একটা চিঠি দিয়েছে, সেই সময় অভিষেক জন্মায়নি। আমি কেন ২০০৩ সালের দায়িত্ব নিতে যাব? আমি ২০১১ সালের পর থেকে দায়িত্ব নেব।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার বার ইডি তলব নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার এবং শিক্ষা দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বহু বার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। এমনকী দলীয় কর্মসূচি স্থগিত রেখেও কখনও ৭ ঘণ্টা, কখনও ৯ ঘণ্টা ধরে কলকাতা ও দিল্লিতে ইডি কর্তাদের প্রশ্নবাণ সামলাতে হয়েছে তাঁকে। আর প্রতিবারই অভিষেক বেরিয়ে একের পর এক বাণে বিদ্ধ করেছেন কেন্দ্রীয় এজেন্সিকে। আর তৃণমূল নেত্রীও তা নিয়ে বার বার সমালোচনা করেছেন।

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top