News Flash

  • Home
  • প্রধান খবর
  • মিড ডে মিলে বরাদ্দ হ্রাসের প্রতিবাদে ধর্মতলায় বিক্ষোভ
Image

মিড ডে মিলে বরাদ্দ হ্রাসের প্রতিবাদে ধর্মতলায় বিক্ষোভ

কলকাতা, ২ ফেব্রুয়ারি, (হি.স.): কেন্দ্রীয় বাজেটে মিড ডে মিল স্কীমে অর্থ বরাদ্দ হ্রাস করার প্রতিবাদে শুক্রবার ধর্মতলায় বিক্ষোভ দেখাল সারা বাংলা মিড ডে মিল ইউনিয়নের কর্মীরা।

ধর্মতলা মোড় অবরোধ করে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের তরফে জানানো হয়, “দীর্ঘদিন ধরে এই শোষিত বঞ্চিত কর্মীরা তাদের বেতন বৃদ্ধি, ভাতা প্রদান, অন্যান্য সুযোগ সুবিধা ও বছরে ১০ মাস নয়, ১২ মাসের বেতনের দাবীতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কেন্দ্র- রাজ্য সরকারের কাছে দাবী জানিয়ে আসছেন।

সংগঠনের রাজ্য সম্পাদিকা সুনন্দা পন্ডা বলেন, আশা করা গেছিল এবারের বাজেটে হয়তো তাদের দাবী মেনে কিছুটা বরাদ্দ বৃদ্ধি করবে কেন্দ্র সরকার। বাস্তবে দেখা গেল এই খাতে বরাদ্ধ বৃদ্ধির পরিবর্তে ৩৯৪ কোটি টাকা কমানো হয়েছে। বিক্ষোভে ফেটে পড়েন এই স্কীমের সাথে যুক্ত কর্মীরা।” বিক্ষোভ প্রদর্শন ও প্রতিলিপি পোড়ানোর পর কর্মীরা মিছিল করে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত যান। আরও দীর্ঘস্থায়ী আন্দোলনের শপথ নেন।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top