News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইডি-র বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ হেমন্তের, বললেন তাঁদের কাছে কোনও প্রমাণই নেই
Image

ইডি-র বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ হেমন্তের, বললেন তাঁদের কাছে কোনও প্রমাণই নেই

রাঁচি, ১ ফেব্রুয়ারি (হি.স.): জমি জালিয়াতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হওয়ার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। হেমন্ত দাবি করেছেন, ইডি-র কাছে তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণই নেই। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বুধবার রাতেই হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি।
তার আগে এক ভিডিও বার্তায় হেমন্ত সোরেন বলেন, “সম্ভবত ইডি আমাকে গ্রেফতার করবে, কিন্তু আমি মোটেও চিন্তিত নই, কারণ আমি শিবু সোরেনের সন্তান…একদিনের জিজ্ঞাসাবাদের পর, তাঁরা আমাকে এমন বিষয়ে গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়েছে যা আমার সঙ্গে সম্পর্কিত নয়। তাঁদের কাছে এখনও কোনও প্রমাণ নেই। তাঁরা আমার দিল্লির বাসভবনেও অভিযান চালিয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে। যারা দরিদ্র, আদিবাসী, দলিত এবং নিরপরাধদের উপর অত্যাচার করে তাঁদের বিরুদ্ধে আমাদের এখন নতুন লড়াই করতে হবে।”

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top