News Flash

  • Home
  • বিদেশ
  • ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিদেশমন্ত্রী ভারত সফরে আসছেন
Image

৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিদেশমন্ত্রী ভারত সফরে আসছেন

ঢাকা, ১ ফেব্রুয়ারি (হি.স): বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. হাছান মাহমুদ আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ভারত সফর করবেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় এতথ্য জানিয়েছে। সফরের সময় দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, বিদ্যুৎ সহযোগিতা, দুইপক্ষের বাণিজ্যিক সম্প্রসারণ, কানেক্টিভিটি ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, এবং ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটি প্রাধান্য পাবে।’
‘দায়িত্ব গ্রহণের পরে এটি বাংলাদেশের বিদেশমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর। বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাঝে তিস্তা জল বণ্টন চুক্তি নিয়েও আলোচনা হবে।বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, তিস্তা নিয়ে চিনা প্রকল্পের বিষয়ে আলোচনা হবে কিনা, সেটি এখনও বলা যাচ্ছে না। কারণ এজেন্ডাগুলো নিয়ে এখনও কাজ হচ্ছে। এদিকে ভারতের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করা প্রসঙ্গে বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের এই সূত্র বলেন, ২০১৮ সালে ভারতের সঙ্গে একটি চুক্তি হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় বাংলাদেশের পক্ষে চুক্তিটি সই করে। চুক্তি অনুযায়ী ভারত চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করতে পারবে।

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026

লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, দ্বিপাক্ষিক সহযোগিতা ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জাভিয়ের বেটেলের সঙ্গে সোমবার নয়াদিল্লিতে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top