News Flash

  • Home
  • প্রধান খবর
  • এই বাজেট অধিবেশন অনুতপ্ত হওয়ার ও ইতিবাচক ছাপ রেখে যাওয়ার সুযোগ : প্রধানমন্ত্রী
Image

এই বাজেট অধিবেশন অনুতপ্ত হওয়ার ও ইতিবাচক ছাপ রেখে যাওয়ার সুযোগ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): এই বাজেট অধিবেশন অনুতপ্ত হওয়ার ও ইতিবাচক ছাপ রেখে যাওয়ার সুযোগ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, আমি সমস্ত সাংসদদের কাছে অনুরোধ করছি, নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন না।
বুধবার সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে বিঘ্ন না ঘটানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি আশা করছি, যে সমস্ত সাংসদরা গণতান্ত্রিক মূল্যবোধকে ছিঁড়ে ফেলার অভ্যাসে নিয়োজিত রয়েছেন তাঁরা সাংসদ হিসাবে নিজেদের মেয়াদে কী করেছেন তা আত্মদর্শন করবেন। যাঁরা সংসদে ইতিবাচক অবদান রেখেছেন তাঁদের সবাই মনে রাখবে। তবে যারা বিঘ্ন ঘটিয়েছেন সেই সদস্যরা, খুব কমই মনে থাকবেন। এই বাজেট অধিবেশন অনুতপ্ত হওয়ার এবং ইতিবাচক পদচিহ্ন রেখে যাওয়ার একটি সুযোগ। আমি সমস্ত সাংসদকে এই সুযোগ হাতছাড়া না করার এবং নিজেদের সেরাটা দেওয়ার জন্য অনুরোধ করছি।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top