News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন স্বাতী, উচ্চকক্ষের সদস্যপদ লাভ করলেন সৎনাম সান্ধুও
Image

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন স্বাতী, উচ্চকক্ষের সদস্যপদ লাভ করলেন সৎনাম সান্ধুও

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.) : সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন তথা আম আদমি পার্টির নেত্রী স্বাতী মালিওয়াল। বুধবার সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার পর, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় শপথবাক্য পাঠ করান স্বাতী মালিওয়ালকে। শপথ নেওয়ার প্রাক্কালে বুধবার সকালে দিল্লির কনৌট প্লেসে হনুমান মন্দিরে পুজো দেন স্বাতী মালিওয়াল। রাজ্যসভার চেয়ারম্যান এদিন স্বাতী মালিওয়ালকে সদনের নতুন সদস্য হিসেবে অভিনন্দন জানান।
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর স্বাতী মালিওয়াল বলেছেন, “আমার জন্য আজ একটি বড় দিন। নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করব এই শপথ নিয়েছি আমি। আমি একজন কর্মী এবং আমি সর্বদা একজন কর্মীই থাকব। আমি সব সময় তৃণমূল স্তরের বিষয়গুলি তুলে ধরব।” বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করা প্রসঙ্গে স্বাতী বলেছেন, “বিরোধী দলের সব সাংসদকে সাসপেন্ড করা হলে সরকারকে প্রশ্ন করবে কে? তাই বিরোধী দলের সাংসদদের সাময়িক বরখাস্ত করা দুঃখজনক বিষয়।”
এছাড়াও বুধবারই রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-চ্যান্সেলর সৎনাম সিং সান্ধু, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তাঁকেও রাজ্যসভার সদস্য হিসাবে শপথবাক্য পাঠ করিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুই তাঁকে সংসদের উচ্চকক্ষে মনোনীত করেছিলেন।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top