News Flash

  • Home
  • দিনের খবর
  • নকশালদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে : বিষ্ণুদেও সাই
Image

নকশালদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে : বিষ্ণুদেও সাই

রায়পুর, ৩১ জানুয়ারি (হি.স.) : নকশালদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে, একথা জোর দিয়ে বললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। মঙ্গলবার নকশাল ও নিরাপত্তা বাহিনীর কর্মীদের মধ্যে সংঘর্ষে ৩ জন জওয়ানের মৃত্যু হয়েছে এবং ১৪ জন জওয়ান আহত হন। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে নিহত জওয়ানদের শ্রদ্ধা জানান।
আহতরা রায়পুরের নারায়ণ ও বালাজি হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার গভীর রাতে আহত জওয়ানদের হাসপাতালে দেখতে গিয়ে নকশালদের উদ্দেশে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী সাই বলেন, নকশালদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে। ছত্তিশগড়ের সুকমা জেলার জাগারগুন্ডা থানার টেকালগুডেমে মঙ্গলবার নকশাল ও নিরাপত্তা বাহিনীর কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আহত সৈন্যদের সঙ্গে দেখা করতে এবং তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। হাসপাতালগুলিতে গিয়ে মুখ্যমন্ত্রী সাই জওয়ানদের যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকদের। হাসপাতাল পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা, বনমন্ত্রী কেদার কাশ্যপ, ডিজিপি অশোক জুনেজা, মুখ্যমন্ত্রীর সচিব পি. দয়ানন্দ সহ প্রমুখ।

Releated Posts

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026

ওড়িশায় বিশেষ ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, ১৯ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জমা দেওয়া যাবে

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ওড়িশায় চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) কর্মসূচির সময়সীমা…

ByByNews Desk Aug 1, 2026

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top