ম্যানচেস্টার, ৩১ জানুয়ারি (হি.স.): ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের পর নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে জয় পেল আর্সেনাল। আর তাতেই ম্যান সিটিকে সরিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো আর্সেনাল। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-১ গোলে জয় পেল আর্সেনাল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের প্রথমদিকে ডেডলক গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। কিছুক্ষণ পর আবার গোল করেন বুকায়ো সাকা। নটিংহ্যাম শেষ মুহূর্তে একটি গোল করে।
এই জয়ের ফলে ২২ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিন নম্বরে। ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। নটিংহ্যাম ২০ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের ১৬ নম্বরে।

ইংলিশ প্রিমিয়ার লিগ : ম্যানসিটিকে সরিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এল আর্সেনাল
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

















