News Flash

  • Home
  • প্রধান খবর
  • দীঘা-নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস
Image

দীঘা-নন্দকুমার জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস

পূর্ব মেদিনীপুর, ৩০ জানুয়ারি (হি.স.): ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের দীঘা-নন্দকুমার জাতীয় সড়কের কাছে মারিশদা থানার নাচিন্দা বাজার সংলগ্ন খড়িকা পুকুরিয়ায়। মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী বাস ও একটি কন্টেনার মধ্যে। ঘটনায় আহত বেশ কয়েকজন। স্থানীয় মানুষ ও পুলিশ প্রশাসনের সহায়তায় আহত বাসযাত্রীদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ছটা নাগাদ বাসটি এগরা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। সকালে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মারিশদা থানার পুলিশ। এরপরেই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top