News Flash

  • Home
  • প্রধান খবর
  • ডোমকলে বাসে দুষ্কৃতী হামলা, চালক-যাত্রীদের জখম করল বাইক বাহিনী
Image

ডোমকলে বাসে দুষ্কৃতী হামলা, চালক-যাত্রীদের জখম করল বাইক বাহিনী

মুর্শিদাবাদ, ৩০ জানুয়ারি (হি.স.) : সোমবার রাতে ডোমকলে একটি বাসে হামলা চালাল অজ্ঞাত পরিচয় আততায়ীরা। অল্পের জন্য রক্ষা পায় যাত্রীরা।

ডোমকলের গোবিন্দপুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, যাত্রীবাহী বাসটিকে ঘিরে ফেলে বাইক বাহিনী। তারপর লাগাতার বাস লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। জানলার কাচ ভেঙে সেই ইট ঢুকতে থাকে ভেতরে। জখম হন চালক ও যাত্রীরা।জানা গেছে, বহরমপুর থেকে বক্সিপুরের দিকে যাচ্ছিল বাসটি। রাতে গোবিন্দপুর এলাকা পার হওয়ার সময়েই হামলা হয় বাসে। বাইকে চেপে এসে কয়েকজন আততায়ী বাসটিকে ঘিরে ফেলে। যাত্রীরা বলছেন, বাইকে থাকা দুই দুষ্কৃতী বাস লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। চালকের সিট লক্ষ্য করেও ইট ছোড়া হয়। চালকের পাশের জানলার কাচ ভেঙে যায়। জখম হন চালক।

ঘটনার সময় এলাকার লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। স্থানীয়রাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় জখম চালক ও যাত্রীদের। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করছে। চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top