News Flash

  • Home
  • দিনের খবর
  • শাহজাহানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজ্যপাল বোসের
Image

শাহজাহানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজ্যপাল বোসের

কলকাতা, ২৯ জানুয়ারি (হি.স.): ২৪ দিন কেটে গেলেও অধরা শেখ শাহজাহান। সন্দেশখালির এই তৃণমূল নেতাকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সোমবার দুপুরে বালিগঞ্জ আর্মি পাবলিক স্কুলে ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি ৷ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের সাংবিধানিক প্রধান বলেন, “শাহজাহান গ্রেফতার হবেই, এটা শুধু কথা নয়, দায়বদ্ধতা৷”

কিন্তু সব কিছু তাড়াহুড়ো করে হয় না ৷ সময় সাপেক্ষ ব্যাপার। সে কথাও উল্লেখ করেন সিভি আনন্দ বোস। তাঁর কথায়, “দুনিয়াতে সব ধীরে ধীরে হয়। ইডি শেখ শাহজাহানকে সমন করেছে। আমার কাছে এসেছিল, তৈরি থাকতে বলেছি। আইন অনুযায়ী গ্রেফতার হবেই। এখানে রাজ্যপালের সন্তুষ্টির কোনও বিষয় নেই, আইনরক্ষা গুরুত্বপূর্ণ।”

তবে আইনরক্ষায় তিনি যে সর্বদা চেষ্টা করছেন তা আগেই জানিয়েছেন রাজ্যপাল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন তিনি। দিন কয়েক আগেই রাজ্যপাল বলেছিলেন, “শাহজাহান ইস্যুতে আমার সাংবিধানিক সহকর্মীর (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) সঙ্গে কথা হয়েছে। কিন্তু কী কথা হয়েছে তা বলবো না। তবে আইন আইনের পথে চলবে।”

প্রসঙ্গত, ইডির দেওয়া সময় পার, সিজিও কমপ্লেক্সে এলেন না শেখ শাহজাহান। ৫ দিন আগে বাড়িতে তল্লাশির পর শেখ শাহজাহানকে সমন দেয় ইডি। সোমবার সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। যদিও সেই নির্দেশে সাড়া দিলেন না সন্দেশখালির ‘বেতাজ বাদশা’।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top