News Flash

  • Home
  • দেশ
  • অযোধ্যার রামমন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী যোগী
Image

অযোধ্যার রামমন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী যোগী

অযোধ্যা, ২৯ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার সকালে যোগী প্রথমে গোরক্ষনাথ মন্দিরে রুদ্রাভিষেক ও যজ্ঞ করেন। তারপর তিনি অযোধ্যায় রামমন্দিরে পৌঁছে রামলালার দর্শন করেন। মন্দিরে পুজো দেওয়ার পর তিনি মন্দির প্রাঙ্গণে ভক্তদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেসম্পর্কে খোঁজখবর নেন। ভক্তদের যাতে মন্দিরে কোনওরকম অসুবিধার মধ্যে না পড়তে হয় সেব্যাপারে দেখবার জন্য পুলিশ-প্রশাসনকে নির্দেশ দেন যোগী।

এছাড়াও ভক্তরা যাতে মন্দিরে সুশৃঙ্খলভাবে এসে প্রসাদ গ্রহণ করেন সে ব্যাপারে যথাযথ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী। উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হয়। তারপর দিন থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top