News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি দেশে ঘৃণা ও হিংসার আদর্শ তুলে ধরেছে, কংগ্রেসের বিচারধারা ভালোবাসা : রাহুল গান্ধী
Image

বিজেপি দেশে ঘৃণা ও হিংসার আদর্শ তুলে ধরেছে, কংগ্রেসের বিচারধারা ভালোবাসা : রাহুল গান্ধী

কিষাণগঞ্জ, ২৯ জানুয়ারি (হি.স.): বিজেপি দেশের সামনে ঘৃণা ও হিংসার আদর্শ তুলে ধরেছে, কিন্তু কংগ্রেসের বিচারধারা ভালোবাসা। বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর থেকে শুরু হয়ে সোমবারই বিহারের কিষাণগঞ্জে পৌঁছয় কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। কিষাণগঞ্জে পৌঁছনোর পর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, “বিজেপি দেশের সামনে ঘৃণা ও হিংসার আদর্শ তুলে ধরেছে, উল্টোদিকে আমরা ভালোবাসার আদর্শ নিয়ে এসেছি। ঘৃণা কখনই ঘৃণাকে ধ্বংস করতে পারে না। ঘৃণা শুধুমাত্র ভালোবাসার মাধ্যমেই ধ্বংস করা যায়। একদিকে বিজেপি ঘৃণার মাধ্যমে দেশ ভাগ করার কথা বলে, অন্যদিকে আমরা ভালবাসার কথা বলি।”

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও বলেছেন, “গত বছর আমরা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ‘ভারত জোড়ো যাত্রা’ করেছিলাম। লোকজন আমাকে জিজ্ঞাসা করেছেন, এই যাত্রার উদ্দেশ্য কী এবং আপনি কেন পায়ে হেঁটে এই যাত্রা করছেন? আমরা বলেছি- বিজেপির আদর্শ দেশে হিংসা ও বিদ্বেষ ছড়িয়েছে। সেজন্যই আমরা ‘ঘৃণার বাজারে ভালোবাসার দোকান’ খুলতে এই যাত্রা করেছি। এই যাত্রা ভারতের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে।”

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top