News Flash

  • Home
  • দেশ
  • শীত থেকে এখনই মুক্তি নেই, ঘন কুয়াশাতেও কিছুদিন নিমজ্জিত থাকবে দিল্লি-সহ উত্তর ভারত
Image

শীত থেকে এখনই মুক্তি নেই, ঘন কুয়াশাতেও কিছুদিন নিমজ্জিত থাকবে দিল্লি-সহ উত্তর ভারত

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশা থেকে এখনই মুক্তি পাবে না দিল্লি-সহ গোটা উত্তর ভারত। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী কিছু দিনও দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে, বজায় থাকবে শৈত্যপ্রবাহের পরিস্থিতিও। পূর্বাভাস মতোই রবিবারও কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল রাজধানী দিল্লি, খারাপ আবহাওয়ার কারণে বিলম্বে চলাচল করেছে বেশ কিছু ট্রেন।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অন্তত আগামী ৪৮ ঘন্টা উত্তর ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আইএমডি জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বেশিরভাগ অংশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে নীচের দিকেই। এছাড়াও উত্তর প্রদেশ, রাজস্থানের অনেক অংশে থাকবে কনকনে ঠান্ডা। উত্তর মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডও শীতের দাপট থেকে রেহাই পাবে না।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top