News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কলেজ পড়ুয়া ছাত্রের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়
Image

কলেজ পড়ুয়া ছাত্রের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি: দোকান ঘর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার সুভাষনগর হাই স্কুল সংলগ্ন এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, সুভাষনগর হাই স্কুল সংলগ্ন নিজ বাড়ির দোকান ঘর থেকে উদ্ধার হয়েছে কলেজ পড়ুয়া এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। মৃত যুবকের নাম বিপ্লব সরকার(২১)।

মৃত যুবকের বড় ভাইয়ের বক্তব্য প্রণয় ঘটিত কারনে বিপ্লব আত্মহত্যা করেছে। তিনি জানান বিপ্লব রাম ঠাকুর কলেজের ছাত্র ছিল। পাশাপাশি সে রাজ্যের হয়ে খেলাধুলা করত। বামুটিয়া এলাকার এক যুবতীর সাথে বিপ্লবের প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। এই যুবতিও রাজ্যের হয়ে খেলাধুলা করত। বিপ্লব ও সেই যুবতী একাধিকবার একসাথে বহিঃরাজ্যে গিয়ে রাজ্যের হয়ে খেলাধুলা করেছে।

তিনি আরও জানান শনিবার রাতে বিপ্লবের মা বিপ্লবকে রাতের খাবার দিয়ে যায়। বিপ্লব বাড়ির সামনে নিজেদের দোকানে ঘুমাত।রাত ১২ টার পর বিপ্লব ঘুমায়। কিন্তু সকালে সে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজনদের সন্দেহ হয়। পরে দোকান ঘর খুলে পরিবারের লোকজন দেখতে পায় দোকানের ভেতর ফাঁসিতে আত্মহত্যা করেছে বিপ্লব। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে।

মহারাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘরে অসুস্থ পিতা ছেলের মৃতদেহ দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন। কান্নায় ভেঙে পড়েছেন তার মা। মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছে তার প্রেমিকাও। প্রেমিকের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েছে প্রেমিকাও। কি কারনে এই ঘটনা এখনো এই বিষয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি।

Releated Posts

এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

আগরতলা, ২৬ এপ্রিল: এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Apr 26, 2026

টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

আগরতলা, ২৬ এপ্রিলঃ টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Apr 26, 2026

বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল

বক্সনগর, ২৬ এপ্রিল: বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের…

ByByReshmi Debnath Apr 26, 2026

উচ্ছেদের নোটিশ ঘিরে অভয়নগরে উত্তেজনা, রাস্তা অবরোধে বিক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৬ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে কেন্দ্র করে উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় এলাকায়…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top