News Flash

  • Home
  • দিনের খবর
  • চার দিনের উত্তরবঙ্গ জেলা সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী
Image

চার দিনের উত্তরবঙ্গ জেলা সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৮ জানুয়ারি (হি.স.): চার দিনের উত্তরবঙ্গ সফরে রওনা দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুর ৩:২৪ নাগাদ কলকাতা থেকে বিমানে হাসিমারা উড়ে গেলেন। সেখান থেকে চপারে কোচবিহারে পৌঁছবেন তিনি। ৪ দিনের উত্তরবঙ্গে সফরে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার তিনি আবারও কলকাতায় ফিরবেন। মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২৮ জানুয়ারি হাসিমারায় সভা।২৯ জানুয়ারি কোচবিহার ও শিলিগুড়িতে সভা, ৩০ জানুয়ারি রায়গঞ্জ ও বালুরঘাটে সভা, ৩১ জানুয়ারি মালদা, মুর্শিদাবাদ ও কৃষ্ণনগরে সভা, ১ ফেব্রুয়ারি শান্তিপুরে সভা রয়েছে।

অন্যদিকে আবারো বাংলায় ন্যায় যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। শিলিগুড়ি, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ”ন্যায় যাত্রা” শুরু করলেন তিনি। এরপর ৩১ জানুয়ারি বিহারে হয়ে যাত্রা পৌঁছবে মালদহ ও মুর্শিদাবাদে। ইতিমধ্যেই এই যাত্রায় মুখ্যমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে। কিন্তু মমতা যোগ দেওয়া নিয়ে স্পষ্ট কোনো বার্তা মেলেনি। তবে একই সময় দুজনের উপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top