News Flash

  • Home
  • প্রধান খবর
  • জল্পনাই হয়ে গেল সত্যি, রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিলেন নীতীশ কুমার
Image

জল্পনাই হয়ে গেল সত্যি, রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিলেন নীতীশ কুমার

পাটনা, ২৮ জানুয়ারি (হি.স.): বিহারে নতুন করে রাজনৈতিক ডামাডোল শুরু হয়েছে। আর যে জল্পনা চলছিল, সেটাই সত্যি হয়ে গেল। রবিবার রাজভবনে গিয়ে বিহারের রাজ্যপাল রাজেন্দ্র আরলেকরের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি (ইউ) সভাপতি নীতীশ কুমার এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন; রাজ্যপালকে নীতীশ বলেন- আমরা রাজ্যে মহাগঠবন্ধনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।

রবিবার সকালেই জেডি (ইউ) বিধায়কদের নিয়ে নিজের বাসভবনে বৈঠক করেন নীতীশ কুমার। তার পরেই তিনি রওনা দেন রাজভবনের উদ্দেশে। রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন নীতীশ, মুখ্যমন্ত্রী পদ থেকে দেন ইস্তফা। স্পষ্টভাবে জানিয়ে দেন, মহাগঠবন্ধনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top