News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া স্কুটি উদ্ধার করল এন.সি.সি থানার পুলিশ
Image

চুরি যাওয়া স্কুটি উদ্ধার করল এন.সি.সি থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারি: চুরি যাওয়া স্কুটি উদ্ধার করল এন.সি.সি থানার পুলিশ। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়, আগরতলার লক্ষীনারায়ণ বাড়ি রোড এলাকার বাসিন্দা অভি চক্রবর্তী গত ২৬ জানুয়ারি এক আত্মীয়কে দেখতে জিবি হাসপাতালে যায়। জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সামনে সে নিজের টিআর-০১- এআর- ৬২৮৪ নাম্বারের স্কুটিটি রেখে যায়। আনুমানিক দুই ঘন্টা পর ফিরে এসে দেখতে পান ওনার স্কুটিটি নেই। সাথে সাথে তিনি ছুটে যান জিবি ফাঁড়ি থানায়।

 গোটা ঘটনার বিষয়ে জিবি ফাঁড়ি থানার পুলিশকে অবগত করেন। এনসিসি থানার ওসি জানান ঘটনার বিষয়ে জানার পর পুলিশ টহলদারি শুরু করে। একদিন পর ৭৯ টিলা এলাকার রাস্তার পাশ থেকে উদ্ধার হয় স্কুটিটি। পুলিশ ধারাবাহিকভাবে টহলদারি চালানোর ফলে চোরেরা স্কুটিটি রাস্তার পাশে রেখে দিয়ে গেছে বলে অভিমত পুলিশের। রবিবার স্কুটির প্রকৃত মালিক অভি চক্রবর্তীর হাতে স্কুটিটি তুলে দেওয়া হয়েছে। চুরি যাওয়া স্কুটি ফিরে পেয়ে খুশি স্কুটির মালিক অভি চক্রবর্তী।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top