News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গবাদি পশু চুরির ঘটনায় পুলিশের ব্যর্থতার অভিযোগ, ক্ষোভে পথ অবরোধ স্থানীয়দের
Image

গবাদি পশু চুরির ঘটনায় পুলিশের ব্যর্থতার অভিযোগ, ক্ষোভে পথ অবরোধ স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৮ জানুয়ারি: সীমান্তবর্তী গ্রামগুলিতে গরু চুরির ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে চলেছে। তাতে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে আতঙ্ক বাড়ছে। গরু চোরকে গ্রেফতার করা এবং গরু উদ্ধারের দাবিতে রবিবার সাতসকালে সোনামুড়া – কাঠালিয়া সড়ক অবরোধ করল আমজনতা। কাঠালিয়া হাসপাতাল সংলগ্ন মূল সড়কে রাস্তা অবরোধ করে তারা।

জানা যায়, শনিবার রাতে উত্তর মহেশপুর থেকে দুটি গরু চুরি হয়।এর আগেই এই এলাকায় একাধিক বার এই ধরেনের ঘটনা ঘটেছে। শুরু মাত্র এই এলাকাই নয়, গোটা রাজ্য জুড়ে গবাদি পশু চুরির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। তাই গরু চোর ও চুরি যাওয়া গরু উদ্ধারের দাবিতে এলাকাবাসীরা রাস্তা অবরোধে বসে এদিন।

রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যাত্রাপুর থানার পুলিশ ছুটে যায়। পুলিশ অবরোধকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ জানায়, তবে অবরোধকারীরা পুলিশের অনুরোধ মানতে নারাজ। স্থানীয়দের দাবি যতক্ষণ পর্যন্ত চুরি যাওয়া গরু সহ চোরকে পুলিশ আটক করতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবে। কারণ ৫ থেকে ৬ মাস আগেও এভাবে দুটি গরু চুরি হয়ে যায়। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করছে না। পুলিশের ব্যর্থতার বিরুদ্ধে এবার ক্ষোভে ফুঁসছে গোটা এলাকার সাধারন নাগরিক। শেষ পর্যন্ত প্রশাসনকে নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়ে পথ অবরোধ প্রত্যাহার করেছেন স্থানীয়রা। তবে তাদের দাবি পূরণ না হলে পুনরায় আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন তারা।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top