News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ের রায়পুরে প্রভাব কমেছে করোনার, সক্রিয় রোগী কমে ১৮
Image

ছত্তিশগড়ের রায়পুরে প্রভাব কমেছে করোনার, সক্রিয় রোগী কমে ১৮

রায়পুর, ২৮ জানুয়ারি (হি.স.) : ছত্তিশগড়ের রায়পুর জেলায় করোনা রোগের প্রভাব আগের থেকে অনেকটাই কমেছে। তারফলে করোনা রোগীর সংখ্যাও হ্রাস পেয়েছে। শনিবার ছত্তিশগড় রাজ্যের সমস্ত জেলায় মোট ২৫৯৩টি নমুনা নেওয়া হয়েছিল, যার মধ্যে ৬ জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। রবিবার নমুনা পরীক্ষার পর রাজ্যে করোনায় পজিটিভিটির হার দাঁড়িয়েছে ০.২৩ শতাংশ।

শনিবার গভীর রাতে ছত্তিশগড় স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ২৭ জানুয়ারি রাজ্যের ৪টি জেলায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে। যার মধ্যে রাজধানী রায়পুরে ৩ জন, দুর্গ, বালোদ ও বস্তার থেকে ১ জন করে রোগী মিলেছে। এসব জেলা ছাড়া অন্য জেলায় নতুন করে কোনও করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে হোম আইসোলেশনে থাকা ১২ জন আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। জানা গিয়েছে বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৮-তে নেমে এসেছে।

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top