News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলায় যশোদা হাসপাতালের সাপ্তাহিক ওপিডি পরিষেবা চালু
Image

আগরতলায় যশোদা হাসপাতালের সাপ্তাহিক ওপিডি পরিষেবা চালু

আগরতলা, ২৭ জানুয়ারি: হায়দ্রাবাদের যশোদা হাসপাতাল সাশ্রয়ী মূল্যে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবা প্রদান করে আসছে। আগরতলা থেকেও প্রতিদিন যশোদা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছেন। বিষয়টি বিবেচনা করে যশোদা হাসপাতাল আগরতলায় রামনগর এলাকায় প্রতি সপ্তাহে ওপিডি পরিষেবা চালু করেছে। প্রতি সপ্তাহে একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক এখানে এসে রাজ্যের রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করে যাচ্ছেন। 

যাদের অস্ত্রোপচার বা অন্য জরুরী কোন চিকিৎসা পরিষেবার প্রয়োজন রয়েছে তাদেরকে যশোদা হাসপাতাল হায়দরাবাদে যাবার পরামর্শ দেওয়া হচ্ছে। শনিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গ্যাষ্ট্র সার্জিক্যাল বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এম মনিশ হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

 সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আগরতলায় কর্মরত  ডেপুটি ম্যানেজার সুকান্ত পাল। হায়দ্রাবাদের যশোদা হাসপাতালে ত্রিপুরার বক্সনগর এলাকার  গুলিবিদ্ধ কামাল মিয়া নামে এক ব্যক্তি চিকিৎসার জন্য যান। তার গলায় বিএসএফের গুলি বিদ্ধ হয়েছিল। হায়দ্রাবাদ যশোদা হাসপাতালে তার সফল অপারেশনের পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়াও রাজ্যের বহু রোগী ওই হাসপাতালে চিকিৎসা করে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন ডাক্তার এম মনিশ। 

ডাক্তার মণীশ আরো জানান ,আগরতলায় ওপিডি পরিষেবা আরো উন্নত করার চেষ্টা হচ্ছে। সর্বোত্তম শ্রেণীর পরিষেবাই  তাদের মূল লক্ষ্য। বিশ্বমানের পরিষেবা, লেজার ফোকাস প্রভৃতি ওই হাসপাতালের অন্যতম কৃতিত্ব। সর্বদা সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে যশোদা হাসপাতাল।

 সর্বোত্তম শ্রেণীর দক্ষতা, পরিকাঠামো ও ব্যক্তিগত রোগীর যত্ন প্রদানের সাথে সাথে সবচেয়ে সাশ্রয়ী মূল্য পরিষেবা প্রদান করে থাকে এই হাসপাতাল। দেশ ও বিদেশের অসংখ্য রোগী চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণ করতে হায়দ্রাবাদ যশোদা হাসপাতালে আসছেন বলেও তিনি জানিয়েছেন।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026

কোনাবন থেকে রোহিঙ্গা পাচারের অভিযোগ, ধাওয়ার পর অটোচালক আটক; মধুপুরে উত্তেজনা

আগরতলা, ২৫ জুলাই: কোনাবন এলাকা থেকে দুইজন রোহিঙ্গাকে নিয়ে আগরতলা রেলস্টেশনের উদ্দেশ্যে যাওয়ার অভিযোগে এক অটোচালককে ধাওয়া করে…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top