News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোঁর সঙ্গে জয়পুর রোড শো-এর ভিডিও শেয়ার প্রধানমন্ত্রী মোদীর
Image

ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোঁর সঙ্গে জয়পুর রোড শো-এর ভিডিও শেয়ার প্রধানমন্ত্রী মোদীর

জয়পুর, ২৭ জানুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে জয়পুরে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে রোড শো-এর একটি ভিডিও শেয়ার করেন। এই ভিডিও শেয়ারের মাধ্যমে জয়পুরের মানুষের উৎসাহ ও আতিথেয়তা তুলে ধরেছেন মোদী। ভিডিওটিতে ভারত ও ফ্রান্সের মধ্যে বন্ধুত্বের প্রদর্শনীমূলক বিভিন্ন হোর্ডিংগুলি দেখানো হয়েছে, জয়পুরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি ম্যাক্রোঁর পোস্টারগুলিও খুব সুন্দরভাবে ভিডিওটিতে তুলে ধরা হয়েছে। এটাও দেখানো হয়েছে যে কীভাবে রোড শো চলাকালীন একটি ছোট্ট মেয়ে ফ্লাইং কিস দেয় ৷ ফরাসি রাষ্ট্রপতিও এই চুম্বনের প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিন মিনিট সতেরো সেকেন্ডের ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, জয়পুরে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁকে স্মরণ করার মতোই স্বাগত জানানো হয়েছিল। মোদীর এই ভিডিও কয়েক ঘণ্টার মধ্যে হাজার হাজার ভিউ এবং লাইক হয়। ভিডিওটিতে মোদী-ম্যাক্রোঁর রোড শো চলাকালীন জয়পুরের মানুষের উচ্ছ্বাস দেখানো হয়েছে। লোকজনকে উৎসাহের সঙ্গে হাত নেড়ে মোদী-মোদী স্লোগান দিতে শোনা যায়। মোদী এবং ম্যাক্রোঁও হাত নেড়ে মানুষের শুভেচ্ছার উত্তর দেন। ভিডিওতে মোদী-ম্যাক্রোঁকে ত্রিপোলিয়া বাজার, জোহরি বাজার, হাওয়ামহলের দিকে তাকিয়ে থাকা অবস্থায় দেখানো হয়। হাওয়া মহলের সামনে হস্তশিল্পের দোকানে প্রধানমন্ত্রী মোদী কীভাবে রাষ্ট্রপতি ম্যাক্রোঁকে রাম মন্দির এবং ইউপিআই পেমেন্ট সম্পর্কে বলছেন তাও দেখানো হয়েছে। দুজন ভিআইপিকে চা পান করে আলোচনা করতেও দেখা গেছে। রোড শো শেষ হওয়ার পর মোদী এবং ম্যাক্রোঁ যখন সাঙ্গানারী গেট থেকে বেরিয়ে আসেন সেই দৃশ্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও, যখন তাদের দুজনের কনভয় হোটেল রামবাগের উদ্দেশ্যে রওনা হয়, তখন জয়পুরের মতি ডুংরি ফোর্ট এবং মনোরম সুন্দর বিড়লা মন্দিরকেও ভিডিওতে স্থান দেওয়া হয়। গাড়িতে তাদের কথোপকথনও দেখানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top