News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রীলা মজুমদারের প্রয়াণে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক
Image

শ্রীলা মজুমদারের প্রয়াণে মমতা বন্দ্যোপাধ্যায়ের শোক

কলকাতা, ২৭ জানুয়ারি (হি.স.) : অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যু সংবাদে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার মুখ্যমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “আজ বিকেলে চলচ্চিত্র অভিনেত্রী শ্রীলা মজুমদারের মৃত্যু সংবাদে আমি শোকাহত। শ্রীলা ছিলেন একজন প্রতিষ্ঠিত এবং শক্তিশালী অভিনেত্রী। তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য ভারতীয় চলচ্চিত্রে অসামান্য ভূমিকা পালন করেছিলেন।

তাঁর প্রয়াণ বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় ক্ষতি এবং আমরা তাঁর দুর্দান্ত উপস্থিতি হারাব। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”

প্রসঙ্গত, অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। বিগত ৩ বছর ধরে ডিম্বাশয়ের ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী। মারণরোগের সঙ্গে লড়াই শেষ হল শনিবার।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top