News Flash

  • Home
  • বিনোদন
  • প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার
Image

প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার

কলকাতা, ২৭ জানুয়ারি, (হি.স.): বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী শ্রীলা মজুমদার প্রয়াত। দীর্ঘ দুই-তিন বছর ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন অভিনেত্রী। অবশেষে সব লড়াইয়ের অবসান ঘটল। শনিবার না ফেরার দেশে চলে গেলেন বাংলার কিংবদন্তী অভিনেত্রী শ্রীলা মজুমদার।

বাংলা থেকে শুরু করে হিন্দি অভিনয় দুনিয়ার বিভিন্ন নামিদামি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তিনি। শ্রীলা মজুমদারের অকাল প্রয়াণের খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। আকস্মিক এই খবরে শোকের ছায়া সিনেজগতে। আজই কেওড়াতলা মহাশ্মশানে শ্রীলা মজুমদারের শেষকৃত্য সম্পন্ন হবে।

বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও নিজের অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি।১৯৭৯ সালে মৃণাল সেন পরিচালিত ছবি ‘পরশুরাম’-এ অভিনয় করে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। তবে তাঁর প্রথম মুক্তি পাওয়া ছবি ‘একদিন প্রতিদিন’। মৃণাল সেনের মোট ছ’টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

শ্যাম বেনেগালের ছবি ‘মাণ্ডি’-তে শ্রীলা অভিনয় করেছিলেন ওম পুরীর সঙ্গে। ফুলমণির চরিত্রে তাঁর অভিনয় দাগ কেটে গিয়েছিল দর্শকদের মনে। তারপর শ্যাম বেনেগালের আরও একটি ছবি ‘আরোহন’-এ আবার ওম পুরীর সঙ্গে অভিনয় করেন শ্রীলা মজুমদার। মৃণাল সেনের ছবি খারিজ-এ তিনি সৃজার ভূমিকায় অভিনয় করেন। মৃণাল সেনের শতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে তৈরি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি পালান-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তাঁর প্রয়াণ বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রপতন।

Releated Posts

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top