News Flash

  • Home
  • খেলা
  • প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মধ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
Image

প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মধ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে, স্পোর্টস সাব কমিটির ব্যবস্থাপনায় আজ, শনিবার সাংবাদিকদের মধ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সন্তোষ গোপ এবারও চ্যাম্পিয়ান খেতাব পেয়েছেন। ফাইনাল খেলায় ২-০ সেটে জয়ী হয়ে চ্যাম্পিয়ন শিরোপা অক্ষুন্ন রেখেছে। বিজিত অরিন্দম চক্রবর্তী পেয়েছে রানার্সআপ খেতাব। ‌ তৃতীয় স্থান পেয়েছে মেঘধন দেব। এর আগে এনএসআরসিসি-র ব্যাডমিন্টন কোর্টে বেলা ১১টায় এক বিশেষ অনুষ্ঠানে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। সূচনা পর্বে স্বাগত ভাষণ রাখেন স্পোর্টস সাব কমিটির কনভেনর অভিষেক দে। বিশেষ অতিথি আগরতলা প্রেস ক্লাবের সচিব রমাকান্ত দে এবং উদ্বোধক স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক ঘোষ প্রমুখ খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। খেলোয়ারদের সঙ্গে পরিচিতি পর্বের পর অতিথিবর্গ অলক ঘোষ, রমাকান্ত দে, অভিষেক দে ও টেকনিক্যাল ডিরেক্টর তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ সাটেল কক-এ রেকেট হিট করে খেলার সূচনা করেন। প্রতিযোগিতা সুসম্পন্ন করার পেছনে এনএসআরসিসি এবং আম্পায়ার বিশাল আঢ্য, সৃজন দাস, নভেন্দু দাস এর সহযোগিতা অনস্বীকার্য। উদ্যোক্তা তথা আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। স্পোর্টস সাব কমিটির কনভেনার অভিষেক দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top