News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের বঙ্গ সফরে অমিত শাহ, রবিবার রাতেই কলকাতা পৌঁছবেন
Image

ফের বঙ্গ সফরে অমিত শাহ, রবিবার রাতেই কলকাতা পৌঁছবেন

কলকাতা, ২৭ জানুয়ারি (হি. স.) : সামনেই লোকসভা নির্বাচন ৷ তার আগে ফের পশ্চিমবঙ্গে সফরে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ ৷ অমিত শাহের বঙ্গ সফরসূচি চূড়ান্তও হয়ে গিয়েছে ৷ বঙ্গ বিজেপি সূত্রের খবর, আগামী ২৮ জানুয়ারি, রবিবার রাত ৯টা ৫৫মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবে অমিত শাহের বিমান৷ সেখান থেকে সোজা নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে যাবেন তিনি৷ সেখানেই রাত্রিবাস৷

সোমবার সকালে হোটেল থেকে বেরিয়ে প্রথমে উত্তর ২৪ পরগনার বরানগরের মহামিলন মঠে যাবেন তিনি৷ সেখানে বিগ্রহ দর্শন এবং নাম সংকীর্তনে অংশ নেবেন৷ সকাল ১১টা নাগাদ মহামিলন মঠ থেকে বেরিয়ে ফের চলে যাবেন হোটেলে৷ সেখানে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে এক ঘণ্টার বিশেষ বৈঠক রয়েছে তাঁর৷ এরপরে দুপুর দু’টো নাগাদ হোটেল থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর পৌঁছবেন শাহ৷ সেখান থেকে বিএসএফের হেলিকপ্টারে রওনা দিয়ে দুপুর ২ টো বেজে ৫৫ মিনিট নাগাদ পৌঁছবেন পূর্ব মেদিনীপুরের মেচেদার ইসকন ময়দান হেলিপ্যাড গ্রাউন্ডে। বেলা ৩:০০ টে থেকে বিকেল ৪টে পর্যন্ত মেচেদায় জনসভা করবেন শাহ। তারপর সেখান থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর হয়ে ফিরবেন নিউ টাউনের হোটেলে। বিকেল ৫টা ৪৫মিনিট নাগাদ হোটেল থেকে বেরিয়ে যাবেন সায়েন্সসিটি অডিটোরিয়ামে৷ সেখানে সন্ধে ৬টা ১৫ মিনিট নাগাদ দলীয় সম্মেলন। ৬:১৫ থেকে ৭ টা ১৫ পর্যন্ত সায়েন্সসিটিতেই থাকবেন শাহ। এরপর সেখানেই নৈশভোজ করে বাই রোড রাত ৮টা নাগাদ পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে ফিরে যাবেন দিল্লি।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আগামীকাল কেন্দ্রীয় সচিবদের বৈঠক, ‘ইজ অব লিভিং’ ও ‘ইজ অব ডুয়িং বিজনেস’-এ সংস্কারে জোর

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৯ জুন : দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর, স্বনির্ভর এবং জনবান্ধব করে তুলতে মঙ্গলবার…

ByByNews Desk Jun 29, 2026

আয়ুষ্মান সারথি হোয়াটসঅ্যাপ চ্যাটবট ও ইউনিফায়েড ড্রাগ রেজিস্ট্রি চালু করলেন জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস বাংলা): কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ (জে.পি.) নাড্ডা সোমবার স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও…

ByByNews Desk Jun 29, 2026

আবার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন মল্লিকার্জুন খাড়গে, বললেন ‘সরকারকে জবাবদিহির আওতায় রাখার লড়াই চলবে’

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): কর্নাটক থেকে পুনর্নির্বাচিত হয়ে সোমবার ফের রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন…

ByByNews Desk Jun 29, 2026

পশ্চিম এশিয়া সংকটে তেলের ধাক্কা থেকে গ্রাহকদের সুরক্ষা দিয়েছে ভারত, দাবি কেন্দ্রের

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী হলেও ভারত…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top