News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রজাতন্ত্র দিবস আমাদের দেশের বৃহত্তম দিন : রতনলাল নাথ

প্রজাতন্ত্র দিবস আমাদের দেশের বৃহত্তম দিন : রতনলাল নাথ

আগরতলা,২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস আমাদের দেশের বৃহত্তম দিন। বিগত দিনে দেশে বহু সরকার ক্ষমতায় এসেছিল। কিন্তু জনগণ সংবিধানকে সঠিকভাবে উপলব্ধি করতে পারেনি। আজ অ্যালবার্ট এক্কা পার্কে সাধারণত্রন্ত্র দিবস উদযাপনী অনুষ্ঠানে একথা বলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ।

এদিন অ্যালবার্ট এক্কা পার্কে সাধারণত্রন্ত্র দিবস উদযাপন করা হয়েছিল। সেখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।

এদিন কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত। ভারত আমার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে। এই স্লোগানকে সামনে রেখে আমাদের দেশ এগিয়ে চলেছে। আজকের এইদিনে প্রত্যেক নাগরিকের উচিত এর সন্মান জানানো। এই দিনটিকে সামনে রেখে আগামী দিনে যেন এক নতুন ভারত গড়ে তুলতে পারেন তার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

তাঁর কথায়, আজকের এই দিনটি আমাদের দেশের জন্য খুবই গুরুক্তপূর্ণ। বিগত দিনে দেশে বহু সরকার ক্ষমতায় এসেছিল। কিন্তু জনগণ সংবিধানকে সঠিকভাবে উপলব্ধি করতে পারেনি। ২০১৪ সাল থেকে শুরু হয়েছে দেশের অগ্রগতি। বিশেষ করা কৃষি থেকে অগ্রগতি সকল ক্ষেত্রে সাফল্য লাভ করে বলেন তিনি।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top