News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় করোনায় সংক্রমিত ২ জন, সুস্থ হয়েছেন ১ জন, সক্রিয় রোগী ১৩
Image

গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় করোনায় সংক্রমিত ২ জন, সুস্থ হয়েছেন ১ জন, সক্রিয় রোগী ১৩

আগরতলা, ২৬ জানুয়ারি : গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ২ জন করোনা আক্রান্ত হয়েছে। অন্যদিকে, ১ জন রোগী সুস্থ হয়েছেন। দৈনিক সংক্রমণের হার বর্তমানে  হয়েছে ০.৪২ শতাংশ। ফলে, বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আর টি পিসিআরের মাধ্যমে ২৭ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৪৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট ৪৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আরটিপিসিআরের মাধ্যমে ২ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে হয়েছে ০.৪২ শতাংশ। এদিকে, গতকাল সুস্থ হয়েছেন ৬ জন । ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৩ জন।

প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮০৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭০৪৬ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৫ শতাংশ। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৪০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় গোমতী জেলায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি সাত জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি। 

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top