News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশে যখন সংখ্যাগরিষ্ঠ সরকার থাকে, তখন নীতি ও সিদ্ধান্তেও স্বচ্ছতা থাকে : প্রধানমন্ত্রী
Image

দেশে যখন সংখ্যাগরিষ্ঠ সরকার থাকে, তখন নীতি ও সিদ্ধান্তেও স্বচ্ছতা থাকে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): দেশে যখন সংখ্যাগরিষ্ঠ সরকার থাকে, তখন নীতি ও সিদ্ধান্তেও স্বচ্ছতা থাকে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “আমি যখন বিশ্বের বড় বড় নেতাদের সঙ্গে দেখা করি, তখন আমি একা তাঁদের সঙ্গে দেখা করি না, আমার সঙ্গে থাকেন ১৪০ কোটি ভারতীয়। এখন সমগ্র বিশ্বে ভারতীয় পাসপোর্টকে গর্বের সঙ্গে দেখা হচ্ছে।” জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রথমবারের ভোটারদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “এই দিনে প্রথমবারের ভোটারদের সঙ্গে থাকা আমাকে শক্তিতে পরিপূর্ণ করে তুলেছে। আপনারা এখন গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন, আগামী ২৫ বছরে ভারত এবং আপনাদের নিজেদের ভবিষ্যত উভয়ই নির্ধারণ করতে হবে আপনাদের।”

নমো নব মতদাতা সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “মানুষ এখন বিশ্বাসযোগ্যতার কথা বলে, দুর্নীতি নয়; সাফল্যের গল্প বলে, কেলেঙ্কারি নয়। এর আগে ভারত ছিল ভঙ্গুর পাঁচটি অর্থনীতির তালিকায়। কিন্তু এখন ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। আগামী বছরে ভারত বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতিতে পরিণত হবে।” মোদীর কথায়, “এখন যখন দেশ ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত ভারত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে, তখন আপনাদের ভোটই নির্ধারণ করবে ভারতের দিকনির্দেশনা কী হবে।” নতুন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “আপনাদের একটি ভোট এবং দেশের উন্নয়ন একে অপরের সঙ্গে সম্পর্কিত। আপনাদের একটি ভোট ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করবে। আপনাদের একটি ভোট ভারতে একটি স্থিতিশীল এবং বিশাল সংখ্যাগরিষ্ঠ সরকার আনবে।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top