News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে রাজ্যের দু’জন সমবায় সমিতির প্রতিনিধি আমন্ত্রিত
Image

নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে রাজ্যের দু’জন সমবায় সমিতির প্রতিনিধি আমন্ত্রিত

আগরতলা, ২৫ জানুয়ারি : রাজ্যে সমবায় ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নয়াদিল্লিতে এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন সোনামুড়া বিভাগীয় ল্যাম্পসের সভাপতি উদয়সিং নোয়াতিয়া ও তার স্ত্রী রাজমতি নোয়াতিয়া। নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তারা আজ আগরতলা থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। আগামীকাল তারা নয়াদিল্লির কর্তব্যপথে আয়োজিত প্যারেড অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আগরতলাস্থিত এক বেসরকারি হোটেলে আজ নাবার্ডের ত্রিপুরা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত স্টেট ক্রেডিট সেমিনারে তাদের দু’জনকে নাবার্ডের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য, ভারত সরকার সারা দেশ থেকে সমবায় ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সমবায় সমিতির ৫০০ জন প্রতিনিধিকে আগামী ২৬ জানুয়ারি নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

Releated Posts

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top