News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় ভোটার দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে যুব সম্প্রদায়কে ভোটদানে উৎসাহিত করা: মুখ্যসচিব
Image

জাতীয় ভোটার দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে যুব সম্প্রদায়কে ভোটদানে উৎসাহিত করা: মুখ্যসচিব

আগরতলা, ২৫ জানুয়ারি : আগরতলায় আজ রাজ্যভিত্তিক ১৪তম জাতীয় ভোটার দিবস বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়। নির্বাচন দপ্তরের উদ্যোগে এ উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যসচিব জে কে সিনহা। এবছরের জাতীয় ভোটার দিবসের থিম হচ্ছে ‘নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর সিওর’। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, জাতীয় ভোটার দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে যুব সম্প্রদায়কে ভোটদানে উৎসাহিত করা। আজকের দিনটি আমাদের দেশ ও রাজ্যের ভোটাধিকার প্রাপ্ত প্রতিটি নাগরিকের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। 

তিনি বলেন, আমাদের রাজ্যে সবসময়ই শান্তিপূর্ণ ও উৎসবের মেজাজে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়। রাজ্যে ভোট প্রদানের হারও বেশি হয়। এটা ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। অনুষ্ঠানে মুখ্যসচিব রাজ্যবাসীকে নির্ভীকভাবে ভোটদান ও নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ডা. বিশাল কুমার।

অনুষ্ঠানে জাতীয় ভোটার দিবস উপলক্ষে ১০ জন নতুন ভোটারকে এপিক কার্ড দেওয়া হয়। তাছাড়াও অনুষ্ঠানে পদ্মশ্রী দীপা কর্মকার, প্যারাসুইমার সমীর বর্মণ, বিশিষ্ট ট্রান্সজেন্ডার নূপুর চক্রবর্তী, মিস্টার ইন্ডিয়া ট্যুরিজম-২০২২ মিঠুন দেববর্মা, ফেমিনা মিস ত্রিপুরা ঋত্তিকা মজুমদার এবং উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অবসরপ্রাপ্ত দিব্যাঙ্গজন উপ অধিকর্তা সুব্রত গাঙ্গুলিকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে অতিথিগণ তাদের হাতে এপিক কার্ড ও সংবর্ধনা স্বরূপ স্মারক তুলে দেন। তাছাড়াও অনুষ্ঠানে ভোটদাতাদের অঙ্গীকারপত্র পাঠ করানো হয়।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top