News Flash

  • Home
  • দিনের খবর
  • বিচারপতি বনাম বিচারপতি, নজিরবিহীন কাজিয়া হাই কোর্টে
Image

বিচারপতি বনাম বিচারপতি, নজিরবিহীন কাজিয়া হাই কোর্টে

কলকাতা, ২৫ জানুয়ারি (হি.স.) : কলকাতা হাই কোর্টে নজিরবিহীন সংঘাত। বিচারপতি বনাম বিচারপতি। মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় ডিভিশন বেঞ্চের নির্দেশকে অবৈধ বলে দেগে দিল সিঙ্গল বেঞ্চ। এমনকী এজলাসে বসে বিচারপতির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে চালিত হয়ে নির্দেশ দিচ্ছেন ডিভিশন বেঞ্চের বিচারপতি।

এই বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইলেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে তুমুল জটিলতা তৈরি হয়েছে কলকাতা হাই কোর্টে। দুই বিচারপতির এই ‘সংঘাত’ কার্যত নজিরবিহীন বলে মনে করছেন হাইকোর্টের আইনজীবী মহলের একাংশ।

কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলা চলছে। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এমনকি, সিবিআইয়ের করা এফআইআর খারিজ করার নির্দেশ দেওয়া হয়। মামলাটি ফেরত আসে সিঙ্গল বেঞ্চে।

ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পর বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি, ডিভিশন বেঞ্চে নির্দেশ থাকলেও সিবিআইকে আগামী দুই মাসের মধ্যেই এই তদন্ত শেষ করার ব্যাপারে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

পাশাপাশি, বিচারপতি সৌমেন সেন ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ আচরণ করছেন বলেও অভিযোগ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত সূত্রে খবর, তিনি জানিয়েছেন, কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না? তিনি ‘রাজনৈতক উদ্দেশ্য’ নিয়ে কাজ করছেন বলেও বলতে শোনা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।

বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ভরা এজলাসে এরপর একাধিক অভিযোগ আনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে ‘রাজনৈতিক স্বার্থ’ জড়িত একাধিক কথা বিচারপতি সেন বলেছিলেন বলেও দাবি করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি অমৃতা সিনহার লাইভ স্ট্রিমিং বন্ধ করা, প্রাথমিক নিয়োগ মামলা খারিজ করা নিয়ে একাধিক বিষয় বিচারপতি সেন বলেছিলেন অমৃতা সিনহাকে বলে দাবি করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এই সব কথা বিচারপতি অমৃতা সিনহার থেকে তিনি জেনেছেন বলে জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্টের উচিত বিচারপতি সৌমেন সেনের সমস্ত নির্দেশ খারিজ করা। ডিভিশন বেঞ্চের এক বিচারপতির বিরুদ্ধে ভরা এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক মন্তব্য শুনে হতবাক হয়ে যান উপস্থিত আইনজীবীরা।

এমনকি, বিচারপতি সৌমেন সেনকে সুপ্রিম কোর্ট দু’বছর আগে বদলির নির্দেশ দিলেও তিনি কেন বদলি হচ্ছেন না তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top