News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীর শান্তির সঙ্গে উন্নয়নের পথে এগোচ্ছে : অমিত শাহ
Image

জম্মু ও কাশ্মীর শান্তির সঙ্গে উন্নয়নের পথে এগোচ্ছে : অমিত শাহ

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার ভার্চুয়ালি জম্মুতে ই-বাস পরিষেবার সূচনা করেছেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জম্মু ও কাশ্মীরে কম্বাইন্ড প্রতিযোগিতামূলক পরীক্ষার ২০২৪ ব্যাচের সফল প্রার্থীদের নিয়োগপত্র বিতরণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন বলেছেন, জম্মু ও কাশ্মীর শান্তির সঙ্গে উন্নয়নের পথে এগোচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “জম্মুর জনসাধারণের জন্য ১০০টি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ই-বাস চালু করা হয়েছে। প্রায় ৫৬১ কোটি টাকা খরচ করে, এই বাসগুলি ১২ বছর ধরে চালানো হবে এবং রক্ষণাবেক্ষণ করা হবে। এই বাসগুলি জম্মু থেকে কাটরা, কাঠুয়া, উধমপুর এবং আন্তঃনগর রুটে চলবে৷ সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব টাটা মোটরসকে দেওয়া হয়েছে।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top