News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভগবান রামের ত্যাগ ও মর্যাদা সবাইকে নিজেদের জীবনে গ্রহণ করতে হবে : অরবিন্দ কেজরিওয়াল
Image

ভগবান রামের ত্যাগ ও মর্যাদা সবাইকে নিজেদের জীবনে গ্রহণ করতে হবে : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): ভগবান রামের ত্যাগ ও মর্যাদা সবাইকে নিজেদের জীবনে গ্রহণ করতে হবে। এই আহ্বান জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথায়, সমগ্র দেশ অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা উদযাপন করেছে। আমাদের সবাইকে নিজেদের জীবনেও ভগবান রামের ত্যাগ ও মর্যাদা গ্রহণ করা দরকার। কেজরিওয়াল যোগ করেছেন, এখন একজন শেঠের দু’টি সন্তান রয়েছে, তাঁরা দু’জনেই ভগবান রামের পোশাক পরে বসে আছে, কিন্তু নিজেদের পিতার মৃত্যুর পরে তাঁরা আদালতে জমি-সম্পত্তির জন্য লড়াই করছে। ভগবান রামও নিশ্চয়ই ভাবছেন, এরা কেমন ভক্ত যারা নিজেদের মধ্যে মারামারি করছে।”

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বলেছেন, “২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ছিল বিশ্বের সকলের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয়।” এরপরই কেজরিওয়াল বলেন, “আমরা প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে ১২টি তীর্থস্থানে ‘তীর্থ-যাত্রা’ পরিচালনা করি। এখনও পর্যন্ত ৮৩ হাজার মানুষকে তীর্থযাত্রায় নিয়ে যাওয়া হয়েছে। অনেকেই অযোধ্যা যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা যতটা সম্ভব অযোধ্যা নিয়ে যাওয়ার চেষ্টা করব।”

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top