News Flash

  • Home
  • দিনের খবর
  • গাজোলে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ভুটভুটি চালকের
Image

গাজোলে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ভুটভুটি চালকের

গাজোল, ২৫ জানুয়ারি (হি. স.) : মালদায় গাজোলের তুলসীডাঙা এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কে সিমেন্টবোঝাই ভ্যানকে ওভারটেক করতে গিয়ে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ভুটভুটি ভ্যানের। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হল ভুটভুটি চালকের। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনাগ্রস্ত ভুটভুটি ভ্যান ও ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুধন বর্মন(২৮)। বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকার ছিড়ায় কুড়ি গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল থেকে কুয়াশাচ্ছন্ন আকাশ। তার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এদিন সকালে দেওতলার দিক থেকে একটি ভুটভটি ভ্যান যাচ্ছিল গাজোলের দিকে। তুলসীডাঙা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে সিমেন্ট বোঝাই ভ্যানকে ওভারটেক করছিল ভুটভুটি ভ্যানটি। হঠাৎ করে উলটো দিক থেকে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ভুটভুটি ভ্যানটির। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে ভুটভুটি চালককে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় এক মহিলাও ঘটনায় আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় গাজোল থানার পুলিশ। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top