News Flash

  • Home
  • খেলা
  • হরিদাস মিলনবালা ট্রাস্টের উদ্যোগে ঈশ্বর পাঠশালায় ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন
Image

হরিদাস মিলনবালা ট্রাস্টের উদ্যোগে ঈশ্বর পাঠশালায় ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। স্কুল পড়ুয়া খুদে কচিকাঁচাদের জাতীয় পতাকা হাতে নিয়ে সুশৃংখল কুচকাওয়াজ। সঙ্গে সাদা পোশাকে, তেরঙ্গা হাতে সুদৃশ্য পিটি প্রদর্শনী। সব মিলে মনোরম পরিবেশে মনোজ্ঞ এক অনুষ্ঠানে হরিদাস মিলনবালা স্মৃতি ট্রাস্ট-এর সেবামূলক স্পনসররশিপে আগরতলাস্থিত ঈশ্বর পাঠশালা ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‌ আজ, বুধবার দুপুরে আগরতলার কলেজটিলাস্থিত ঈশ্বর পাঠশালার মিলনায়তনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত রাজ্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, হরিদাস মিলনবালা স্মৃতি ট্রাস্ট-এর চেয়ারম্যান অজিত কুমার পাল, রাজ্যের প্রথম অর্জুন বিজয়ী মন্টু দেবনাথ, ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ, প্রাক্তন জিমনাস্ট এবং প্রতিরক্ষা আধিকারিক বলরাম শীল, কর্পোরেটর সুখময় সাহা প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন প্রতিষ্ঠাতা সভাপতি তথা হর্টিকালচার সোসাইটির চেয়ারম্যান জহরলাল সাহা। শুরুতে স্বাগত ভাষণ রাখেন স্কুল পরিচালন কমিটির সম্পাদক সুমন নাথ। পাঠশালার প্রধান শিক্ষিকা শ্রীমতি রুপা চক্রবর্তী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top