News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৬শেও বন্ধ থাকছে কুঠিঘাট-ফেয়ারলি প্লেস ফেরি যোগাযোগ
Image

২৬শেও বন্ধ থাকছে কুঠিঘাট-ফেয়ারলি প্লেস ফেরি যোগাযোগ

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.) : নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনের মত আগামী শুক্রবার ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস, রাজ্যে ছুটির দিন। ওই দিন অনেকেরই ঘোরাফেরা, বা পিকনিকের প্ল্যান থাকে। কিন্তু যাঁদের এই ধরণের প্ল্যান রয়েছে, তাঁদের অনেকের কাছেই খারাপ খবর। ২৩শের মত ২৬ জানুয়ারি বন্ধ থাকছে কুঠিঘাট-ফেয়ারলি প্লেস ফেরি যোগাযোগ ব্যবস্থা। এই বিষয়ে ডব্লুবিসিএসটিসি-র তরফে একটি নোটিশও দেওয়া হয়েছে।

ওই নেটিশে বলা হয়েছে, ফেয়ারলি প্লেস থেকে কুঠিঘাট ভায়া কাশীপুর, বাগবাজার ও রতনবাবু ঘাটের ফেরি বন্ধ থাকবে। একইভাবে আগামী ২৬ জানুয়ারি হাওড়া থেকে সিপিং, হাওড়া থেকে ফেয়ারলি ও কুঠিঘাট থেকে ফেয়ারলি ভায়া কাশীপুর এবং বাগবাজার ফেরি পরিষেবা বন্ধ থাকবে।

স্থানীয়দের অনেকেই মনে করছেন, ছুটির দিন হওয়ায় পিকনিক বা ঘোরাঘুরির প্ল্যান থাকতে পারে বহু মানুষের। সেক্ষেত্রে প্রচুর মানুষের কুঠিঘাট থেকে হাওড়া ও কলকাতা যাওয়ার পরিকল্পনা থাকতে পারে। কিন্তু ফেরি বন্ধ থাকায় ঘুর পথে ট্রেনে ও বাসে চেপে যেতে হবে তাঁদের। ফলে বাড়তি সময় ও অর্থ দুইই ব্যয় হবে।

কিছুদিন আগে অনির্দিষ্টকালের জন্য কুঠিঘাট ও বেলুড়ের মধ্যে ফেরি পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করা হয়েছিল। মূলত গঙ্গাসাগর মেলায় জন্য ওই জায়গা থেকে নিয়ে যাওয়া হয় লঞ্চ। আর সেই কারণেই ওই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সূত্র মারফৎ জানা যায়। মূলত ১২ জানুয়ারি যুব দিবসের সময় পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করা হয়েছিল।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top