News Flash

  • Home
  • খেলা
  • উদয়পুরে ফ্লাওয়ার্স ক্লাবে প্রাইজমানি ব্যাডমিন্টন সম্পন্ন
Image

উদয়পুরে ফ্লাওয়ার্স ক্লাবে প্রাইজমানি ব্যাডমিন্টন সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি।। উদয়পুর শহরের স্বনামধন্য সামাজিক সংস্থা ফ্লাওয়ার্স ক্লাবের উদ্যোগে মৃণাল কান্তি সাহা স্মৃতি প্রাইজ মানি ব্যাডমিন্টন প্রতিযোগিতা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। খেলা হয়েছে পুরুষদের ডাবলস এবং মেয়েদের সিঙ্গলস। ২৩ জানুয়ারি, মঙ্গলবার থেকে খেলা শুরু হয়েছে। আজ, বুধবার সন্ধ্যায় খেলা শেষ হয়েছে। খেলার ফলাফল 

মেয়েদের সিঙ্গলস এ চ্যাম্পিয়ন হয়েছে প্রীতিপর্ণা সাহা। রানার্সআপ খেতাব পেয়েছে দেবারতি ভৌমিক। চূড়ান্ত খেলায় প্রীতিপর্না ২১-১৩, ২১-১৬ পয়েন্টে দেবারতিকে পরাজিত করেছে।

পুরুষ দের ডাবলস এ চ্যাম্পিয়ন হয়েছে সৃজন দাস এবং বিশাল আঢ্য জুটি। রানার্স হয়েছে প্রদীপ দেব এবং সমীর কর্মকার জুটি। ফাইনাল ম্যাচে সৃজন-বিশাল জুটি  ২১-১৭, ২১-১৮ পয়েন্টে প্রদীপ-সমীর জুটিকে পরাজিত করেছে। খেলা শেষে এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট কে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়, প্রচুর মানুষের ভীড়ে এই টুর্নামেন্ট টি সফল হয়ে উঠে। উদ্যোক্তা দের পক্ষ থেকে বিশেষ করে ফ্লাওয়ার্স ক্লাবের সচিব কমলজিৎ সাহা প্রেস এবং মিডিয়ার বন্ধু সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top