News Flash

  • Home
  • দিনের খবর
  • পার্থ এবং ‘কালীঘাটের কাকু’র হয়ে রাজ্যর সওয়ালে প্রশ্ন হাই কোর্টের
Image

পার্থ এবং ‘কালীঘাটের কাকু’র হয়ে রাজ্যর সওয়ালে প্রশ্ন হাই কোর্টের

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.) : পার্থ চট্টোপাধ্যায় এবং ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের হয়ে বুধবার আদালতে সওয়াল করছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত। তাঁকে দেখে কলকাতা হাই কোর্টের বিচারপতি প্রশ্ন করলেন, ‘‘আপনি এঁদের হয়ে সওয়াল করছেন কেন? আপনি তো রাজ্যের এজি!’’

বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি ছিল নিয়োগ মামলার দুই মূল অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ এবং ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। সেই মামলায় পার্থবাবু এবং সুজয়বাবু দু’জনের জামিন চেয়ে আদালতে সওয়াল করছিলেন রাজ্যের এজি। স্বাভাবিক ভাবেই বিচারপতি বিস্মিত হন। রাজ্যের প্রতিনিধি কেন নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্তদের হয়ে সওয়াল করছেন তা জানতে চান এজির কাছেই। প্রশ্ন করেন, ‘‘আপনার কাছে অনুমতি আছে?’’

আসলে রাজ্যের এজি পদে স্থলাভিষিক্ত হওয়ার অনেক আগে থেকেই পার্থবাবু এবং সুজয়বাবুর জামিনের মামলা হাই কোর্টে লড়ছেন কিশোরবাবু। সেই মামলা চলছে দীর্ঘদিন ধরে। ইতিমধ্যে রাজ্যের নতুন এজি পদে দায়িত্ব নেন তিনি। তার পরে বুধবার পার্থবাবু এবং সুজয়বাবুর জামিনের শুনানি পড়ে। নিজের হাতে থাকা পুরনো মামলা নিজেই লড়তে এসেছিলেন আইনজীবী। কিন্তু সওয়াল করতে এসেই বিচারপতির প্রশ্নের মুখে পড়েন তিনি।

বিচারপতি ঘোষ বুধবার তাঁকে বলেন, ‘‘আপনি যদি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী হিসাবে সওয়াল করতে চান তবে রাজ্যের কাছ থেকে আপনাকে বিশেষ অনুমতি নিয়ে আসতে হবে। রাজ্য যদি অনুমতি দেয়, তবে আদালতের কোনও অসুবিধা নেই।’’ একই নির্দেশ ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়বাবুর মামলাতেও দেন বিচারপতি ঘোষ। দু’টি জামিনের মামলাই একই কারণে মুলতবি হয়ে যায়।

উল্লেখ্য, বিচারপতি ঘোষই প্রথম নিয়োগ মামলায় জামিন দিয়েছিলেন বিধায়ক মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে। তার পর থেকে মানিকবাবু, তাঁর পুত্র-সহ নিয়োগ মামলার অভিযুক্তদের অনেকেরই জামিনের আবেদন জমা পড়ে তাঁর এজলাসে। পার্থবাবু এবং সুজয়বাবুর মামলারও শুনানি চলছিল এখানেই। কিন্তু বুধবার সেই দু’টি মামলাতেই কোনও সুরাহা হল না। বিচারপতি ঘোষ জানিয়েছেন, আগামী ৮ ফেব্রুয়ারি পার্থবাবুর জামিনের মামলার শুনানি হবে। সুজয়বাবুর মামলাটির পরবর্তী শুনানি হবে ফেব্রুয়ারির ৫ তারিখে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top