News Flash

  • Home
  • দিনের খবর
  • কলকাতা বিশ্ববিদ্যালয়ে ক্ষোভের মুখে রাজ্যপাল, দেখানো হল কালো পতাকা
Image

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ক্ষোভের মুখে রাজ্যপাল, দেখানো হল কালো পতাকা

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.) : এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয়ের গেটে তাঁর গাড়ি ঢুকতেই পড়ুয়ারা তা রুখে দাঁড়িয়ে পড়ে। তাঁকে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়।

অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ ও ডিএসও-র বিরুদ্ধে। তাঁরাই রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। তাঁদের হাতে সংগঠনের পতাকাও ছিল। সম্প্রতি যাদবপুর-সহ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের প্রকাশ্য বিরোধিতার মুখোমুখি হতে হল রাজ্যপালকে।

২৪ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কিন্তু এদিন তিনি ক্যাম্পাসে ঢুকতেই পড়ুয়াদের একাংশ ঘিরে ধরে বিক্ষোভ দেখান। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। অভিযোগ, এই বিক্ষোভে শামিল তৃণমূল ছাত্র পরিষদ ও ডিএসও। বেশ কিছুক্ষণ আটকে থাকার পর ভিতরে ঢুকতে পারেন রাজ্যপাল। কিন্তু বিক্ষোভকারীদের দাবি ঠিক কী, তা জানা যায়নি।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top