News Flash

  • Home
  • প্রধান খবর
  • আবহাওয়া খারাপ, সড়কপথে কলকাতায় ফেরার পথে কপালে চোট মমতার
Image

আবহাওয়া খারাপ, সড়কপথে কলকাতায় ফেরার পথে কপালে চোট মমতার

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.) : বুধবার কলকাতা থেকে হেলিকপ্টারে চড়ে বর্ধমানে প্রশাসনিক বৈঠক করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় ফেরার সময়ে হেলিকপ্টারের পরিবর্তে গাড়িতে চেপে কলকতার উদ্দেশে রওনা দেন তিনি। ফেরার পথে কপালে চোট পান তিনি।

বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ সভা শুরু করেন মমতা। বর্ধমান গিয়েছিলেন হেলিকপ্টারে। কিন্তু সভা শেষ হওয়ার আগেই আবহাওয়া খারাপ হতে শুরু করে। কুয়াশার পাশাপাশি শুরু হয় বৃষ্টি। তত ক্ষণে সিদ্ধান্ত হয়েছে, মুখ্যমন্ত্রী আর হেলিকপ্টারে ফিরবেন না। সড়কপথেই কলকাতায় পৌঁছবেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সভার মাঠ থেকে বড় রাস্তায় ওঠার সময় মুখ্যমন্ত্রী যে গাড়িতে বসেছিলেন তার চালক আচমকাই ব্রেক কষেন। সেই ঝাঁকুনিতে মমতা কপালে সামান্য আঘাত পেয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি জিটি রোডে ওঠার সময়ে চালক আচমকা জোরে ব্রেক কষেন। তাতে মুখ্যমন্ত্রীর কপাল উইন্ড স্ক্রিনে ঠুকে যায়। তবে খুব জোরে আঘাত লাগেনি বলেই দাবি করেছে পুলিশ।

এদিন বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভায় উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তাঁর কথার ছত্রে ছত্রে স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা হাততালি দেন। মুখ্যমন্ত্রীকেও বেশ উজ্জীবিত দেখায়।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top