News Flash

  • Home
  • দিনের খবর
  • হাইকোর্টের ভোটেও চোখ রাঙানির অভিযোগ, ক্ষুব্ধ বিচারপতি
Image

হাইকোর্টের ভোটেও চোখ রাঙানির অভিযোগ, ক্ষুব্ধ বিচারপতি

কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.) : আগামী ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোট। এবার সেই ভোটেও চোখ রাঙানির অভিযোগ!

বুধবার এই সংক্রান্ত মামলা দায়ের করার আবেদন শুনে ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত।

আদালত সূত্রের খবর, হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটেও চোখ রাঙানির অভিযোগ সংক্রান্ত মামলার কথা শুনে ক্ষুব্ধ বিচারপতির পর্য়বেক্ষণ, “বারের ভোটেও এমন অভিযোগ! আপনারা কোথায় নিজেদের নামাচ্ছেন!”

ক্ষুব্ধ বিচারপতি বলেন, “হাইকোর্টের ভোটেও এমন অভিযোগ! আপনারা কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? সবাই সহকর্মী, ব্রাদার লইয়ার। আগে আমি দু’জনের সঙ্গে কথা বলব। তারপরে মামলা গ্রহণ করব কি না ভাবব।”

বিচারপতি আরও বলেন, “এটা কী হচ্ছে! এর আগে কোনওদিন এমন অভিযোগ শুনিনি। ভাবিওনি হাইকোর্টে ভোট নিয়ে এমন অভিযোগ কোনওদিন শুনতে হবে। বৃহস্পতিবার সকাল ১১ টায় আগে দু’জনকে আসতে হবে। কোর্ট আগে কথা বলবে তাঁদের সঙ্গে।”

আগামী ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি বার অ্যাসোসিয়েশনের ভোট। জানা গেছে, হাইকোর্টের কিছু আইনজীবী একটি সংগঠন করেছেন। তাঁরা এবার সংগঠনের হয়ে বারের ভোটে লড়তে চান। অভিযোগ, তৃণমূল সমর্থিত কিছু প্রার্থী তাঁদের ভোটে না দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছে। হুমকিও দেওয়া হয়েছে। এ ব্যাপারেই বিচারপতি সেনগুপ্তর এজলাসে মামলা করতে যান বারের বর্তমান সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক। তখনই রেগে যান বিচারপতি।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top