News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী মোদী আজ ৯দিনের পরক্রম দিবস ও ভারত পর্বের উদ্বোধন করবেন
Image

প্রধানমন্ত্রী মোদী আজ ৯দিনের পরক্রম দিবস ও ভারত পর্বের উদ্বোধন করবেন

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ টায় দেশের রাজধানীর ঐতিহাসিক লাল কেল্লায় পরক্রম দিবস উপলক্ষে নয় দিনের (২৩-৩১ জানুয়ারি) অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী এই উপলক্ষে নয় দিনব্যাপী ভারত পর্বেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এ তথ্য জানানো হয়েছে।

পিএমও থেকে দেওয়া তথ্য অনুসারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী ২০২১ সাল থেকে পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে। এ বছর লাল কেল্লায় আয়োজিত এই উৎসবে নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের নানা কর্মকাণ্ড তুলে ধরা হবে। আর্কাইভ প্রদর্শনীতে দুর্লভ ছবি ও নথি দর্শনার্থীদের এক নতুন অভিজ্ঞতা দেবে। এই উদযাপন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। আজ নয় দিনব্যাপী ভারত পর্বেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতে প্রজাতন্ত্র দিবসের মূকনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের সমৃদ্ধ বৈচিত্র্য প্রদর্শন করা হবে। এটি ২৬টি মন্ত্রণালয় ও বিভাগের প্রচেষ্টাকে প্রতিফলিত করবে। লাল কেল্লার সামনে রামলীলা ময়দান এবং মাধব দাস পার্কে এই অনুষ্ঠান হবে।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top